ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৫৮ বছরের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ১০ জুলাই ২০২৪
৫৮ বছরের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় ইংল্যান্ড
ছবি- সংগৃহীত

চলমান ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটিতে জয়ের বিকল্প ভাবছে না দুই দলের কেউই। কারণ, জিতলেই শিরোপা মঞ্চের টিকিট মিলবে।

সবশেষ ১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার পর আর তো কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি ইংল্যান্ড। ৫৪ বছর পর ইংলিশদের সেই আক্ষেপ মেটানোর দারুণ সুযোগ এসেছিল আগের ইউরো চ্যাম্পিয়নশিপে। কিন্তু হ্যারি কেইনদের হৃদয় ভেঙ্গে দিয়ে তাদের অপেক্ষা লম্বা করে দিয়েছিল ইতালি। ফাইনালে ওয়েম্বলির গ্যালারি স্তব্ধ করে দিয়ে লন্ডন থেকে ট্রফি রোমে উড়িয়ে নিয়েছিল আজ্জুরিরা।

সেই ৫৪ বছরের আক্ষেপ এখন ৫৮ বছরে। জার্মানিতে চলমান ইউরো কাপে এক ফাইনালিস্ট পেয়ে গেছে আগের রাতে। জমজমাট এক সেমিফাইনালে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে একযুগ পর ফাইনালে মোরাতা-ইয়ামালদের স্পেন। 

Advertisement

বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের সামনে দুটি আক্ষেপ শেষ করার হাতছানি। ৫৮ বছর পর মেজর কোনো টুর্নামেন্ট জিততে হলে তার আগে ইংলিশদের করতে হবে ইতিহাস। 

সেই ইতিহাস প্রথমবারের মতো বিদেশে ফাইনালে ওঠার। আর সেজন্যই ডাচদের বিপক্ষে সেমিফাইনাল জিতে ইতিহাস গড়তে পুরোপুরি প্রস্তুত সাউথগেটের দল। 

ইংলিশ কোচ বলেছেন, ‘ইতিহাস গড়ার সুযোগটি খেলোয়াড়রাও অনুভব করছে। এবার তারা প্রথমবারের মতো বিদেশের মাটিতে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানো এবং একটি বড় টুর্নামেন্ট জেতার জন্য ৫৮ বছরের অপেক্ষার অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

তারকায় ভরা ইংল্যান্ড দল নিয়ে সাউথগেট ভাগ্য পরিবর্তনের জন্য জার্মানিতে।  সাউথগেট বলেন, ‘গত ৮ বছরে আমাদের অর্জিত শক্তিগুলোর মধ্যে একটি হলো- কম ভয়, কম বাধা। শুরুতে যা ছিলো। এখন আমরা টুর্নামেন্টের দারুণ একটা মুহুর্তে রয়েছি। খোলোয়াড়দের কাছে এটা আলাদা কিছু। ইতিহাস গড়ার এটাই সুযোগ। ইংল্যান্ডের বিদেশে প্রথম ফাইনাল খেলার।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!