ফোনে সহজে ব্রাজিলের খেলা দেখবেন যেভাবে
রাত পোহালেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে গুরুত্বপুর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। রোববার (০৭ জুলাই) সকাল সাতটায় সেলেসাওদের প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা উরুগুয়ে।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ভয়ের বড় জায়গাজুড়ে একটিই নাম, মার্সেলো বিয়েলসা। গত নভেম্বরে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনাকে হারের তিক্ত স্বাদ দিয়েছিল উরুগুয়ে। সে ম্যাচের চিত্রনাট্য লিখেছিলেন মাস্টারমাইন্ড বিয়েলসা।
বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচে ব্রাজিলকেও হারিয়েছিল লাতিন আমেরিকার পরাশক্তিরা। ১৯৬০ সালের পর একই বছরে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানোর কীর্তি গড়েছিলো উরুগুয়ে।
কোপা আমেরিকায় হাই প্রেসিং ফুটবল খেলে ফেভারিটের তালিকার শীর্ষে বিয়েলসার দল। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয়। গোল করেছে ৯টি। প্রতিপক্ষের রক্ষণের জন্য ভয়ংকর দারউইন নুনেজ-রোনাল্ড আরাউহোরা।
উরুগুয়ের জন্য আশির্বাদ হয়ে এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের এক ম্যাচের নিষেধাজ্ঞা। এদিকে কাতার বিশ্বকাপ থেকেই সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। নতুন কোচ দরিভালের অধীনে কোনো ম্যাচ হারেনি ঠিকই, ড্র করেছে ৪টি।
কোনোভাবেই সমর্থকদের মন ভরাতে পারছে না সেলেসাওরা। সমালোচনা হলেও তা নিয়ে ভাবছেন না সেলেসাও কোচ। ভিনিসিয়ুসের পরিবর্তে শুরু একাদশে থাকছেন এন্ড্রিক তা নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে ভালো কিছু উপহার দেবার প্রতিশ্রুতিও।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া বিনামূল্যে অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। ম্যাচ শুরু হওয়ার পর লিঙ্ক-১ অথবা লিঙ্ক-২ এ ক্লিক করে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করা যাবে।