ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

শেষ ষোলোতে নামার আগে কী নিয়ে সতর্ক পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ১ জুলাই ২০২৪
শেষ ষোলোতে নামার আগে কী নিয়ে সতর্ক পর্তুগাল
কোচ রবার্তো মার্টিনেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে মাঠে নামবে পতুর্গাল। ম্যাচটিতে জয় পেলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে যে কোনো এক দল। স্বাভাবিকভাবেই ম্যাচটিকে পাখির চোখ করে রেখেছে দুই দলই।

তবে পরিসংখ্যা ও অভিজ্ঞতার বিবেচনায় স্লোভেনিয়াকে নিয়ে বেশ সতর্ক পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। কারণ, শেষ ষোলোর লড়াইয়ে পচা শামুকে পা কাঁটতে চায় না দলটি।

ফ্রাঙ্কফুর্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘আগামীকালের (আজ) দিনটি অন্যরকম। এটা জীবন মরণ ম্যাচ।’

Advertisement

স্লোভেনিয়াকে বেশ ভালোভাবেই চেনা আছে রবার্তো মার্টিনেজের। বেলজিয়ামের কোচ থাকাকালীন স্লোভেনিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। এই কোচ বলেন, ‘আমরা ওদের ভালোভাবে জানি। ইউরোপের সব টিমই অনেক মানসম্পন্ন। তারা সবাই বিশ্বাস করে তারা জিততে পারে।’

এই স্প্যানিশ কোচ বলেন, ‘সামান্য ভুলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তারা খুব দক্ষতাসম্পন্ন এবং প্রতিপক্ষকে ঘায়েল করে দিতে পারে। তারা এমনভাবে খেলে যাতে আপনার নিজের সেরাটাই দিতে হবে তাদের বিপক্ষে।’

এর আগে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরেছিল পতুর্গাল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সেটি ছিল প্রীতি ম্যাচ। এটা সেই রকম না। এটা স্লোভেনিয়ার ইতিহাসের সেরা মুহূর্ত শেষ ষোলোতে খেলাটা। আমরা তাদের সম্মান করি। তাদের খেলা দেখলে মনে হয় কোন ক্লাব খেলছে। তারা রক্ষণভাগের দিক দিয়ে অন্যতম সেরা।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: পর্তুগাল
লিংক সফলভাবে কপি হয়েছে!