ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮, ১ জুলাই ২০২৪
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে ভেনেজুয়েলা
ছবি- সংগৃহীত

চলমান কোপায় উড়ন্ত ফর্মে ভেনেজুয়েলা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জিতেছে তারা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে পা রেখেছে দলটি।  

সোমবার ভোরে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ভেনেজুয়েলা ও জ্যামাইকা। যেখানে প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে হেইমির হালগ্রিমসনের শিষ্যরা। 

টেক্সাসের কিউটু স্টেডিয়ামে শুরুতে একটু রয়েসয়ে খেলে ভেনিজুয়েলা। এই সুযোগে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে জ্যামাইকা। তবে শক্তিসামর্থ্যের দিক থেকে তারা যে অনেক এগিয়ে সেটি কিছুক্ষণ পরই বুঝিয়ে দিতে থাকে ভেনেজুয়েলা। 

Advertisement

ম্যাচের ১৬তম মিনিটেই দুটি আক্রমণ করে ভেনেজুয়েলা। এরপর ২৭তম মিনিটে জন বেলের ক্রস থেকে বল পেয়ে বাইরে দিয়ে মারেন ডেমিওন লোই।

প্রথমার্ধে আরো কিছু আক্রমণ পরিচালনা করে ভেনেজুয়েলা। মাঝে মাঝে দুই একটি আক্রমণ ছিল জ্যামাইকারও। তবে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই লিড নেয় ভেনিজুয়েলা। জন আরামবুরোর অ্যাসিস্টে দারুণ হেডে গোল করেন ইডুয়ার্ড বেলো। এর ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে তারা। এবার বাঁপায়ের দুর্দান্ত শটে জ্যামাইকার জাল খুঁজে বের করেন সলেমন রনডন। তাকে অ্যাসিস্ট করেন বেলো।

দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় জ্যামাইকা। ৮৫তম মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় ভেনেজুয়েলা। এতে ম্যাচ থেকে ছিটকে যায় জ্যামাইকা। অবশেষে দুর্দান্ত জয়ে গোটা ৯ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নেয় হেইমির হালগ্রিমসনের দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!