ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিল ভারত

স্পোটস ডেস্ক
প্রকাশিত: ২২:৫৪, ২০ জুন ২০২৪
আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিল ভারত
ছবি: সংগৃহীত

সুপার এইটের গ্রুপ ‘এ’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে সূর্যকুমারের ১৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি ও হার্দিক পান্ডিয়ার ২৪ বলে ৩২ রানের কল্যাণে আফগানিস্তানের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে ভারত। 

বৃহস্পতিবার বার্বাডোসের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হয়। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১১ রানে ইনফর্ম ব্যাটার রোহিত শর্মাকে হারায় তারা। রোহিত ১৩ বলে ৮ রান করে ফজলহক ফারুকির বলে বিদায় নেন। দলীয় ৫৪ রানে রিশভ পান্থকে এলবির ফাঁদে ফেলেন রশিদ খান। দলীয় ৬২ রানে ব্যক্তিগত ২৪ বলে ২৪ রান করে রশিদ খানের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি। দলীয় ৯০ রানে শিভম দুবেকে এলবির ফাঁদে ফেলেন রশিদ খান। ম্যাচে এটি ছিল রশিদের তৃতীয় উইকেট। 

Advertisement

ব্যাটারদের আশা যাওয়ার মাঝে পঞ্চম উইকেটে সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি গড়লে বড় লক্ষ্য দেখতে পায় ভারত। তবে দলীয় ১৫০ রানে সূর্যকুমার বিদায় নিলে ভাঙে জুটি। তার আগে সূর্যকুমার ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। দলীয় স্কোরবোর্ডে আরও ৯ রান যোগ করতেই বিদায় নেন হার্দিক পান্ডিয়া। তিনি ২৪ বলে ২ ছক্কা ও ৩ চারে করেন ৩২ রান। শেষ দিকে অক্ষর প্যাটেলের ১২ রান ও আর্শদ্বীপের ২ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও ফজলহক ফারুকি ৩টি করে উইকেট লাভ করেন। একটি উইকেট পান নাভেন উল হক। 

আজকের ম্যাচের একাদশে ভারত ও আফগানিস্তান একটি করে পরিবর্তন করে। ভারত মোহাম্মদ সিরাজের জায়গায় দলে নেয় কুলদ্বীপ যাদবকে। চলতি বিশ্বকাপে এটাই কুলদীপের প্রথম ম্যাচ। অন্যদিকে আফগানিস্তান করিম জানাতের জায়গায় একাদশে নেয় হজরতুল্লাহ জাজাইকে। মুজিব উর রহমান ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় এ ওপেনারের কপাল খুলে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!