ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সরে দাঁড়ালেন উগান্ডার প্রথম বিশ্বকাপের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৩, ২০ জুন ২০২৪
সরে দাঁড়ালেন উগান্ডার প্রথম বিশ্বকাপের অধিনায়ক
অধিনায়ক ব্রায়ান মাসাবাকে ঘিরে উচ্ছ্বাস করছেন উগান্ডার ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

নিজেদের ইতিহাসে এই প্রথমবার টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছিল আফ্রিকার দেশ উগান্ডা। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। বাকি একটি ম্যাচে জয় পেয়েছে দলটি। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাসও গড়ে তারা। 

প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডাকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রায়ান মাসাবা। কিন্তু বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এ ক্রিকেটার। পাশাপাশি ইতি টেনেছেন নিজের আন্তর্জাতিক টি–২০ ক্যারিয়ারেরও। 

বৃহস্পতিবার উগান্ডার লুগোগোতে দলের এক মিটিংয়ে এ ঘোষণা দেন মাসাবা। তিনি মনে করছেন, উগান্ডার ক্রিকেটে নতুন চক্র শুরুর সময় এখনই। সে কারণেই এমন সিদ্ধান্ত, ‘যেকোনো পর্যায়ে উগান্ডাকে নেতৃত্ব দেওয়া সম্মানের, বিশ্বকাপের কথা বাদ দিন। দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হচ্ছে, আমরা নতুন একটা চক্রে প্রবেশ করছি। নতুন কেউ দায়িত্ব নিয়ে দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার সময় এটাই।’

Advertisement

২০০৯ সালে প্রথমবার উগান্ডার হয়ে খেলেন মাসাবা। আন্তর্জাতিক টি–২০ প্রথমবার খেলেন ২০১৯ সালে। এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন মাসাবা। রান করেছেন ৪৩৯। 

এবারের বিশ্বকাপেও বল হাতে দারুণ করেছেন মাসাবা। ৩ ম্যাচে বোলিং করে উইকেট নিয়েছেন ৫টি। পাপুয়া নিউগিনির বিপক্ষে নিয়েছেন ১৭ রানে ১ উইকেট। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভালো বোলিং করেছেন। আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!