ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫, ১৭ জুন ২০২৪
পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
তাওহীদ হৃদয়

চলমান টি-২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে ব্যাট হাতে শুরুটা হতাশার হয়েছে টাইগারদের। পাওয়ার প্লে-তেই হারিয়েছে ৪ উইকেট। এতে চাপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ৬ ওভারে চার উইকেটে ৩১ রান।

সোমবার সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপাল অধিনায়ক রোহিত পৌদেল। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। 

Advertisement

ইনিংসের প্রথম বলেই এ জুটিতে আঘাত করেন সোমপাল। শুরুতেই চড়াও হতে গিয়ে তার বলে কট অ্যান্ড বোল্ড হয়েছেন তামিম। পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেছেন তিনি।

ব্যাট হাতে আশার আলো দেখিয়েও ব্যাক্তিগত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন লিটন দাস (১০) ও তাওহীদ হৃদয় (৯)। পাওয়ার প্লে-তে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

তবে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!