এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ৩ ওভারে দুই উইকেটে ১৩ রান।
সোমবার সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপাল অধিনায়ক রোহিত পৌদেল। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।
.png)
ইনিংসের প্রথম বলেই এ জুটিতে আঘাত করেন সোমপাল। শুরুতেই চড়াও হতে গিয়ে তার বলে কট অ্যান্ড বোল্ড হয়েছেন তামিম।
পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেছেন তিনি।
দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সেই চাপ সামলে দলীয় রানের চাকা সচল রাখার চেষ্টায় সাকিব আল হাসান ও লিটন দাস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
নেপাল একাদশ: কুশল ভুর্টাল, আসিফ শেখ, রোহিত পৌদেল (অধিনায়ক), অনিল শাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মল্লা, গুলশান ঝা, সোমপাল কামি, সন্দ্বীপ জোরা, সন্দ্বীপ লামিচানে ও অবিনাশ বোহারা।