ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যার হাত ধরে দিশা খুঁজে পাবে পাকিস্তান, জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৯, ১৬ জুন ২০২৪
যার হাত ধরে দিশা খুঁজে পাবে পাকিস্তান, জানালেন তামিম
তামিম ইকবাল

চলমান টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকলেও বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ হয়েছে ভক্তরা। বিশ্বকাপ শেষেই নাকি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। তবে পাকিস্তানের বাজে সময় কাটিয়ে ওঠার পথ দেখিয়েছেন সাবেক টাইগার দলপতি তামিম ইকবাল।

নবম টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়াল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দুদলের কেউই সুপার এইট নিশ্চিত করতে পারেনি। তাই আজকের ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। তবুও জয় নিয়ে নিজ দেশে ফিরতে চাইবে দুদলই।

এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় পাকিস্তানের জন্য খারাপ লাগছে তামিম ইকবালের। শুধু তাই-ই নয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের দিশা খুঁজে পাওয়ার পথও দেখিয়েছেন দেশসেরা এই ওপেনার।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তামিম লিখেছেন, ‘টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানের বাদ পড়া দেখে খারাপ লাগছে। আশা করি, সামনে তারা ভালোভাবে ফিরবে এবং শহীদ আফ্রিদির মতো অভিজ্ঞ তাদের পথ দেখাবে।’

এবারের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিদায়ের শঙ্কায় পড়ে দলটি। যদিও তৃতীয় ম্যাচে কানাডা হারিয়েছে তারা। তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় তাদের পেছনে ফেলে সুপার এইট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!