ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বৃষ্টিতে ভেসে গেল বিশ্বকাপের ‘নিয়মরক্ষার’ ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:১৬, ১৫ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল বিশ্বকাপের ‘নিয়মরক্ষার’ ম্যাচ
ফাইল ফটো

ক’দিন ধরেই ফ্লোরিডার আকাশ থেকে ঝরছে বৃষ্টি। এমন অবস্থার মধ্যেই সেখানে গড়ানোর কথা ছিল টি-২০ বিশ্বকাপের ম্যাচ। তবে শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় সেটি আর সম্ভব হয়নি। এতে শুক্রবার কপাল পুড়েছে পাকিস্তান-আয়ারল্যান্ডের। 

এবার ভারত-কানাডা ম্যাচও পড়েছে বৃষ্টির কবলে। যদিও এই ম্যাচটির তেমন গুরুত্ব ছিল না। ভারত এরই মধ্যে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নাম লিখিয়েছে, কানাডারও বিদায় নিশ্চিত হয়ে গেছে। তাই আজকের ম্যাচটি ছিল স্রেফ নিয়মরক্ষার।

ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ছিল। টসের আগেই বৃষ্টি বন্ধ হয়েছে। কিন্তু মাঠ প্রস্তুত করা যায়নি। প্রায় পৌনে দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

Advertisement

ভারত তাদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে। অন্যদিকে সমান ম্যাচে একটি জয় পেয়েছে কানাডা। ম্যাচ পরিত্যক্ত হওয়া ‘এ’ গ্রুপে ভারত শেষ করলো ৭ পয়েন্ট নিয়ে, কানাডার পয়েন্ট ৩।

রোববার নিয়মরক্ষার ম্যাচ খেলবে পাকিস্তান ও আয়ারল্যান্ড। ম্যাচটি হবে লডারহিলেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!