ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ক্যারিবীয়দের তোপে ব্যাটিং বিপর্যয়ে উগান্ডা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪, ৯ জুন ২০২৪
ক্যারিবীয়দের তোপে ব্যাটিং বিপর্যয়ে উগান্ডা
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের ১৮তম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে উগান্ডা। যেখানে ক্যারিবীয়দের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ব্রায়ান মাসাবার দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উগান্ডার সংগ্রহ ৫ ওভারে পাঁচ উইকেটে ২১ রান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করেছে উইন্ডিজ। জয়ের জন্য উগান্ডার প্রয়োজন ১৫৩ রান।

Advertisement

লক্ষ্য তাড়ায় রানের খাতা খোলার আগেই উইকেট খুইয়েছে উগান্ডা। ইনিংসের প্রথম বলেই আকিলের বলে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) পড়েন রজার মুসাকা (০)। দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার সাইমন সেসাজিও। তাকে সাজঘরের পথ দেখান রোমারিও শেফার্ড।

উইকেটে টিকতে পারেননি রবিনসন ওবুয়া (৬) ও আল্পেশ রমজামি (৫) ও রজত আলী শাহ (৩)। দ্রুতই পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা উগান্ডা।

তবে কেনেথকে নিয়ে দলীয় রানের চাকা সচল রাখতে মরিয়া দিনেশ নকরানি।

এর আগে টস জিতে ব্যাট করে উইন্ডিজ। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন তারা দুজন। ভয়ংকর হয়ে ওঠা এ জুটিতে অবশ্য আঘাত করেছেন আল্পেশ রমজানি। এতে ১৩ রান করে আউট হয়েছেন কিং।

তার বিদায়ে ক্রিজে আসেন নিকোলাস পুরান। তবে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। ১৭ বলে ২২ রান করা পুরানকে কট অ্যান্ড বোল্ড করেছে ব্রায়ান মাসাবা।

এরপর ফিফটির পথে এগোতে থাকা চার্লসকে থামিয়েছেন রমজানি। তার ব্যাট থেকে এসেছে ৪৪ রান। এছাড়া পাওয়েল (২৩) এবং রাদারফোর্ড (২২) রানে সাজঘরে ফিরেছেন।

শেষ মুহূর্তে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। ১৭ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।

উগান্ডার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ব্রায়ান মাসাবা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!