ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

উগান্ডাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১১, ৯ জুন ২০২৪
উগান্ডাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল উইন্ডিজ
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের ১৮তম ম্যাচে উগান্ডার বিপক্ষে লড়ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ওয়ানডে মেজাজে ব্যাট করেছেন ক্যারিবীয় ব্যাটাররা। এরপরও উগান্ডাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রভম্যান পাওয়েলের দল। 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করেছে উইন্ডিজ। 

উইন্ডিজের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন তারা দুজন। ভয়ংকর হয়ে ওঠা এ জুটিতে অবশ্য আঘাত করেছেন আল্পেশ রমজানি। এতে ১৩ রান করে আউট হয়েছেন কিং।

Advertisement

তার বিদায়ে ক্রিজে আসেন নিকোলাস পুরান। তবে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। ১৭ বলে ২২ রান করা পুরানকে কট অ্যান্ড বোল্ড করেছে ব্রায়ান মাসাবা।

এরপর ফিফটির পথে এগোতে থাকা চার্লসকে থামিয়েছেন রমজানি। তার ব্যাট থেকে এসেছে ৪৪ রান। এছাড়া পাওয়েল (২৩) এবং রাদারফোর্ড (২২) রানে সাজঘরে ফিরেছেন।

শেষ মুহূর্তে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। ১৭ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।

উগান্ডার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ব্রায়ান মাসাবা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!