ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

টিভিতে-মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলংকার খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ৭ জুন ২০২৪
টিভিতে-মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলংকার খেলা
ছবি- সংগৃহীত

শনিবার ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। এমন বাজে শুরুর পর টাইগারদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল।

অপরদিকে নবম টি-২০ বিশ্বকাপ আসরে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। জিততে মরিয়া তারাও। ‘গ্রুপ অব ডেথ’ থেকে সেরা আটে জায়গা করে নিতে জয় ছাড়া বিকল্প ভাবছে না দুদলের কেউ।

এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে দেখবেন বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলংকার এই মহারণ। টি-২০ বিশ্বকাপের ১৫তম ম্যাচ লাইভ স্ট্রিমিং করবে ডিজনি+ হটস্টার। শুধু ভারতের নাগরিকরা বিনামূল্যে দেখতে মোবাইলে দেখতে পাবেন এ ম্যাচ।

Advertisement

এছাড়া বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ফলে স্টার স্পোর্টসের প্রায় সবগুলো ভাষার চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।

মহাজারা টিভিতে ম্যাচটি উপভোগ করতে পারবেন শ্রীলংকার দর্শকরা। নেপাল, ভুটান ও মালদ্বীপের দর্শকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে দেখাতে পারবে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ।

বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ প্রচারের স্বত্ত্ব পেয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন। বাংলাদেশের দর্শকরা নাগরিক টিভিতে দেখতে পারবেন এ ম্যাচ। এছাড়াও টফি অ্যাপ এবং ওয়েবসাইটে বিশ্বকাপের অন্যান্য ম্যাচের মতো বাংলাদেশ-শ্রীলংকার খেলাও দেখা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!