ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

আকমলের মতে ‘অপমান’, শোয়েবের চোখে বাংলাদেশের কাছে হারের মতো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ৭ জুন ২০২৪
আকমলের মতে ‘অপমান’, শোয়েবের চোখে বাংলাদেশের কাছে হারের মতো
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে দম্ভ চূর্ণ হয়েছে টি-২০ বিশ্বকাপের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের। নবম বিশ্বকাপের সহ-আয়োজকদের কাছে হেরে ব্যাপক সমালোচিত হচ্ছে বাবর-রিজওয়ানরা। তাদের নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররাও।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই হারকে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের সঙ্গে তুলনা করেছেন সাবেক স্পিডস্টার শোয়েব আকতার। 

এক ভিডিওতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘পাকিস্তানের জন্য খুবই হতাশার হার। যুক্তরাষ্ট্রের কাছে হেরে শুরুটা ভালো হয়নি। আমরা ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে যেভাবে ইতিহাস গড়েছিলাম, সেরকম ইতিহাস গড়েছি। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান কখনোই এই ম্যাচে জয়ের যোগ্য ছিল না। যে কারণে যুক্তরাষ্ট্র ভালো খেলেছে। তারা কমান্ডিং পজিশনে ছিল। ম্যাচ বাঁচান আমির। তিনি ও শাহীন চেষ্টা করেছেন। দুর্ভাগ্যবশত, বাকিরা টেনে নিয়ে জয়ের বন্দরে যেতে পারেনি।’

Advertisement

অন্যদিকে দলের এই ফলাফলকে ‘অপমান’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও প্রকাশ করে কামরান বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় অপমান সুপার ওভারে ম্যাচ হেরে যাওয়া। এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। যুক্তরাষ্ট্র অসাধারণ খেলেছে। তাদের নিচের সারির দল মনে হয়নি। তারা পরিপক্বতার যে স্তর দেখিয়েছে মনে হচ্ছিল তারা পাকিস্তানের উপরে অবস্থান করছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!