বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বরারবই ফেবারিটদের অন্যতম পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করছে বিশ্বকাপ। কানাডাকে হারিয়ে দুর্দান্ত শুরু করা আমেরিকাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। নানা কারণে কিছুটা ব্যাকফুটেও মেন ইন গ্রিনরা।
.png)
যদিও যথাযথ প্রস্তুতি নিতে পারেনি বাবর আজমের দল। বৃষ্টি বাধায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ মাঠেই গড়ায়নি। বাকি দু’ম্যাচেও হেরেছে পাকিস্তান। তার আগে আয়ারল্যান্ডের সঙ্গেও হেরেছে এক ম্যাচ। মাঠের খেলায়ও খুব একটা দাপট দেখাতে পারেনি। সেরা কম্বিনেশন নিয়েও রয়েছে কিছুটা দ্বিধা।
অন্যদিকে, স্বাগতিক দেশ হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে নেমেই দারুণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় তারা। কানাডার করা ৫ উইকেটে ১৯৪ রানের টার্গেট ১৪ বল বাকি রেখেই স্পর্শ করে রেকর্ড জয়ের স্বাদ নেয় যুক্তরাষ্ট্র।
পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচটি সরাসরি দেখাবে নাগরিক টিভি। এছাড়া অনলাইনেও ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে। সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে টফি অ্যাপে। এছাড়া বিনামূল্যে দুই দলের লড়াই উপভোগ করতে ক্লিক করুন এই লিঙ্কে।