ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চূড়ান্ত হলো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ৩ জুন ২০২৪
চূড়ান্ত হলো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু
ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। তবে কোথায় হবে, তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। অবশেষে নির্ধারণ হলো জমজমাট এই আসরের ভেন্যু। বাংলাদেশ নয়, এবারো নেপালে হবে নারী সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট। 

সোমবার (৩ জুন) সাফের কম্পিটিশন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।  

জানা যায়, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭-৩০ অক্টোবর সাফ নারী চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। যদিও এবার বাফুফে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহী ছিল। স্টেডিয়াম সংকটে শেষ পর্যন্ত পারেনি।

Advertisement

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল নেপালে, ২০২২ সালে। ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ভেন্যু নির্ধারণ সম্পর্কে বলেন, এই টুর্নামেন্টে সাতটি দেশই অংশগ্রহণ করবে। ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নেয়া হয়েছে। বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভুটানও আগ্রহী ছিল স্বাগতিক হতে। ভুটানে প্রতি দিন সব দেশ থেকে ফ্লাইট নেই এই জটিলতায় সাফ বড় টুর্নামেন্ট সেখানে দিতে সাহস পায়নি।

সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র ফরম্যাটও আজকের সভায় অনুমোদন হয়েছে। ৮ জুন ঢাকায় সাফের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেই কংগ্রেস শেষে নারী সাফের পাশাপাশি আরো দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!