ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

জোড়া ফিফটিতে বড় সংগ্রহ কানাডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩, ২ জুন ২০২৪
জোড়া ফিফটিতে বড় সংগ্রহ কানাডার
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়ছে কানাডা। যেখানে জোড়া ফিফটিতে স্বাগতিকদের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়েছেন সাদের দল।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে কানাডা। দলটির হয়ে ফিফটি করেছেন নভনিত ঢালিওয়াল ও নিকোলাস কিরটন।

কানাডার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যারন জনসন ও নভনিত ঢালিওয়াল। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা দুজন।

Advertisement

তবে ভয়ংকর হয়ে ওঠা এ জুটিতে আঘাত হানেন হারমীত সিং। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে জনসনকে সাজঘরের পথ দেখান তিনি। আউট হওয়ার আগে ১৬ বলে ২৩ করেন জনসন।

এরপর ক্রিজে আসেন পরগত সিং। তবে থিতু হওয়ার আগেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। 

পরে বাইশ গজে আসেন নিকোলাস কিরটন। তার সঙ্গে ৬২ রানের জুটি গড়েন নভনিত। সেই সঙ্গে চলতি বিশ্বকাপের প্রথম ফিফটি তুলে নিয়েছেন কানাডা এই ওপেনার।

১৫তম ওভারে উড়তে থাকা নভনিতকে থামিয়েছেন কোরি অ্যান্ডারসন। তার লেংথ বলটি লং অফ দিয়ে উড়ে মারতে গিয়ে জশদীপের তালুবন্দী হন নভনিত। সাজঘরে ফেরার আগে ৬১ করে এ ব্যাটার।

পরে ২৮ বলে অর্ধশতক স্পর্শ করেন কিরটন। ফিফটির ইনিংসটি অবশ্য লম্বা করতে পারেননি তিনি। ১৮তম ওভারে আলি খানের বলে অ্যান্ডারসনের তালুবন্দী হন বাঁহাতি এই ব্যাটার। আউট হওয়ার আগে ৩১ বলে ৫১ করেন কিরটন।

উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দিলপ্রীত বাজওয়া। তবে রানআউটের শিকার হয়ে ৫ বলে ১১ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে।

শেষ পর্যন্ত ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন শ্রেয়াস মোভা। তার অপরাজিত ৩২ রানে কানাডার ইনিংস থামে ১৯৪ রানে।

যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে উইকেট নেন হারমীত সিং, কোরি অ্যান্ডারসন ও আলি খান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!