ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমাকে অনেক দিনের জন্য দেখবেন না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১৬ মে ২০২৪
‘আমাকে অনেক দিনের জন্য দেখবেন না’
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

আগামী জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মেতেছে বিশ্বের নামিদামী তারকারা। যেখানে ব্যাট হাতে রাজত্ব কায়েম করছেন বিরাট কোহলি। তারই ধারাবাহিকতায় আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত দলের হয়ে ডাক পেয়েছেন ডানহাতি এ ব্যাটার।

ধারণা করা হচ্ছে, টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে যে কোন একটি ফরম্যাটকে বিদায় বলে দিতে পারেন কোহলি। আর সেটি টি-২০ হতে পারে।

কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে অবসর নিয়ে কথা বলেছেন কোহলি। যেখানে তিন বলেছেন, আমি যখন শেষ করব, তখন অনেকদিন আমাকে খুঁজে পাবেন না।

Advertisement

ভিডিওতে ব্যাঙ্গালুরুর সাবেক অধিনায়ক বলেন, ‘বিষয়টা সহজ। খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না-ওহ! ঐ দিন যদি ওটা করতাম! কারণ, সারা জীবন তো খেলে যেতে পারবো না। এটা আসলে অসমাপ্ত কাজ রেখে না যাওয়ার বিষয়, পরে অনুশোচনায় না ভোগার বিষয়, যেটা আমি নিশ্চিত, ভুগব না।’

এরপর কোহলি বলেন, ‘যত দিন খেলব নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)।’

এবারের আইপিএলে ১৩ ইনিংস ব্যাট করে রান করেছেন কোহলি। যেখানে ৬৬.১০ গড়ে ও ১৫৫.৬৬ স্ট্রাইক রেটে ৬৬১ রান করেছেন এই তারকা ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!