এবার সেই ‘গুরু’ কোহলিকে ছাপিয়ে অনন্য কীর্তি গড়লেন বাবর আজম। আন্তর্জাতিক টি-২০তে ৩৯ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন পাকিস্তান দলপতি।
মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর। এই ম্যাচে ৪২ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এতেই বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-২০তে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন তিনি।
.png)
আইরিশদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হওয়ার আগে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার কোহলি। তবে সিরিজের প্রথম ম্যাচের ফিফটি হাঁকিয়ে কোহলির রেকর্ডে ভাগ বসান বাবর।
টি-২০তে বাবর গতকাল ৩৯তম ফিফটি পেয়েছেন। বাবর ইনিংস খেলেছেন ১১০টি। ৩৮ ফিফটি করা কোহলি ইনিংস খেলেছেন ১০৯টি।