দায়িত্ব ফিরে পেলেও বাবর মনে করছেন, তার শেখার অনেক কিছু রয়েছে। আর শেখার জন্য তিনি ‘গুরু’ হিসেবে বেছে নিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে।
ভারতের সাবেক অধিনায়কের ব্যাটিং এবং নেতৃত্বের দক্ষতায় আস্থাশীল বাবর। কোহলির কাছ থেকে সব সময় শেখার চেষ্টা করেন তিনি। দেখা হলেই চেয়ে নেন প্রয়োজনীয় পরামর্শ। কোহলিও ফেরান না পাক অধিনায়ককে। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশ তাঁর সঙ্গে কোহলির তুলনাও করেন।
.png)
বিষয়টি উপভোগ করেন পাক অধিনায়কও। রমিজ রাজাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর বলেন, ‘কোহলির মতো কারও সঙ্গে তুলনা হলে ভালই লাগে। যখনই দেখা হয় ওর কাছে কিছু না কিছু শেখার চেষ্টা করি।’
বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ড সফরে আছে পাকিস্তান। তিনটি টি-২০ ম্যাচ খেলছে দুদল। প্রথম ম্যাচে আইরিশদের কাছে হেরে গিয়েছেন বাবররা। তবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে মেন ইন গ্রিনরা। এই সিরিজ শেষ করেই ইংল্যান্ডের সঙ্গে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলে বিশ্বকাপ খেলতে যাবেন পাকিস্তান।
সম্প্রতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোহলির একটি রেকর্ড স্পর্শ করেছেন বাবর। ২০ ওভারের ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের ৩৮টি ইনিংস খেলেছেন কোহলি। যা বিশ্বে সর্বোচ্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে কোহলির এই রেকর্ড স্পর্শ করেছেন বাবর।