ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

যেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ১৩ মে ২০২৪
যেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
ফাইল ফটো

আগামী জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের নবম আসরে অংশ নেবে ২০ দল। কুড়ি ওভারের এই টুর্নামেন্টকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে ১৭টি দল বিশ্বকাপ দল ঘোষণা করেছে। বাকি তিনটি দল এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি।

দলগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস। যদিও আইসিসিকে একটি স্কোয়াডের তালিকায় পাঠিয়েছে তারা। কিন্তু এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বোর্ড তিনটি।

সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও, আজ সেটি হচ্ছে না। তাসকিন আহমেদের এমআরআই রিপোর্টের কারণেই মূলত বিলম্ব হচ্ছে। 

Advertisement

তবে সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় বহুল প্রতিক্ষিত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। সোমবার দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য দল: 

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),  সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন/তানভীর ইসলাম, তাসকিন আহমেদ/হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!