ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের যে পেসারকে ভারত দলে চান তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ১৫ মে ২০২৪
বাংলাদেশের যে পেসারকে ভারত দলে চান তিনি
ছবি- সংগৃহীত

আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশের মাটিতে শুরু হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। এর আগে আয়োজক দেশের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে ভারতীয় নারী ক্রিকেট দল। যদিও সিরিজটিতে কোনো পাত্তাই পায়নি নিগার সুলতানারা। দাপুটে ক্রিকেট খেলে স্বাগতিকদের ৫-০ ব্যবধানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, ‘বাংলাদেশ দল থেকে আমি নিতে চাই মারুফা আক্তারকে। আমার কাছে সে অনেক প্রতিভাবান একজন ক্রিকেটার। আমার মনে হয় সে আমাদের দলে থাকলে আমাদের অনেক সাফল্য এনে দিতে পারবে।’

মারুফা আক্তার। ছবি- সংগৃহীতআগামী মাসে শুরু হচ্ছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। তারপরই মাঠে গড়াবে নারীদের টি-২০ বিশ্বকাপ। সেই আসর বসবে বাংলাদেশে। দর্শক ও সমর্থকরা স্বাগতিকদের পক্ষে থাকলেও হারমানপ্রীতের বিশ্বাস বিশ্বকাপে বাংলাদেশকে হারাতে পারবে তার দল।

Advertisement

ভারতের নারী দলের অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ হোম টিম, তারা এই কন্ডিশন আমাদের চেয়ে ভালো জানে। দর্শক সমর্থনও তাদের পক্ষে থাকবে। তাদের বিপক্ষে খেলা সবসময়ই রোমাঞ্চকর। আশা করছি তাদের বিপক্ষে আমরা ভালোই খেলব।’

নারীদের বিশ্বকাপে কোন চার দলকে এগিয়ে রাখবেন, এমন প্রশ্নে কৌর নিজেদের দলের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!