ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ১৪ মে ২০২৪
পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকছেন যারা
ফাইল ফটো

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। কুড়ি ওভারের বৈশ্বিক এই টুর্নামেন্টকে ঘিরে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে বিশ্বকাপে অংশ নেয়া ১৮ দল স্কোয়াড ঘোষণা করেছে। বাকি রয়েছে শুধু বাংলাদেশ ও পাকিস্তান।

বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশই নিজেদের দল প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৪ মে) বিশ্বকাপের দল ঘোষণা করবে টাইগাররা। তখন কেবল পাকিস্তানই বাকি থাকবে। 

বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান। আইরিশদের বিপক্ষে খেলার পর বাবর-রিজওয়ানরা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ধারণা করা হচ্ছে, আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেই দলের অধিকাংশ ক্রিকেটারই থাকবেন পাকিস্তানের বিশ্বকাপ দলে। 

পিসিবি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা না করলেও পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল প্রকাশ করেছে এবিপি। মোহাম্মদ আমির, শাদাব খানকে নিয়ে এই দল প্রকাশ করে তারা। 

এর আগে, আইসিসির ওয়েবসাইটে পাকিস্তান কোচ আজহার মাহমুদ বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা একাদশ সাজান।

পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আয়ুব,  শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবং উসমান খান। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!