ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
লঙ্কা প্রিমিয়ার লিগ - ২০২৪

নিলামের আগেই দল পেলেন মুস্তাফিজ, হলেন আইকন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২২, ১৩ মে ২০২৪
নিলামের আগেই দল পেলেন মুস্তাফিজ, হলেন আইকন
আইপিএলের ১৭তম আসরে চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন মুস্তাফিজ। ফাইল ফটো

আগামী ১ জুন থেকে পর্দা উঠবে টি-২০ বিশ্বকাপের। যা চলবে ২৯ জুন পর্যন্ত। এর দুদিন পরেই শ্রীলংকায় গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।

আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে নিলাম অনুষ্ঠিত হবে। তবে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা। ফ্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত।’

Advertisement

সম্প্রতি ডাম্বুলার মালিকানায় পরিবর্তন এসেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে। শ্রীলংকার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির গত আসরে রানার্সআপ হওয়া ডাম্বুলা অরা এখন নাম বদলে ডাম্বুলা থান্ডার্স।

এলপিএলের পরবর্তী আসর শুরু হবে আগামী ১ জুলাই। আর ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরটির।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!