ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা পাপুয়া নিউ গিনির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩২, ৯ মে ২০২৪
চমক রেখে শক্তিশালী দল ঘোষণা পাপুয়া নিউ গিনির
ফাইল ফটো

আগামী জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। যার মধ্যে বিশ্বকাপের স্কোয়াড নিয়েই বেশি ব্যস্ত আছে তারা। এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল।

এবার অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাপুয়া নিউ গিনি। ২০২১ সালে বিশ্বকাপ ১০জন খেলোয়াড়কে এবারের বিশ্বকাপের দলে রেখেছে তারা। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ মঞ্চে পাপুয়া নিউ গিনিকে নেতৃত্ব দিবেন আসাদ ভালা। তার সহকারী হিসেবে আছেন লেগ স্পিন অলরাউন্ডার সিজে আমিনি।

Advertisement

মালয়েশিয়া ও ওমান সফরে দারুণ পারফরমেন্সের সুবাদে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেসার চাঁদ সোপার। দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ২০ বছর বয়সী স্পিনার জন কারিকো। দলের কোচ হিসেবে থাকছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে রয়েছে পাপুয়া নিউ গিনি। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা। 

আগামী ২ জুন গায়ানায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাপুয়া নিউ গিনি। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

পাপুয়া নিউ গিনির বিশ্বকাপ দল : আসাদ ভালা (অধিনায়ক), সিজে আমিনি, অ্যালেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপলিং দরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!