শাহরুখকে এই প্রস্তাব দিয়েছেন রাজস্থানের জয়ের নায়ক জস বাটলার। ইডেনে ম্যাচের পরে বাটলারের সাক্ষাৎকার নিচ্ছিলেন রাজস্থানেরই বোলার ট্রেন্ট বোল্ট। তিনি প্রশ্ন করেন, বাটলারের বায়োপিক হলে তিনি কোন অভিনেতাকে তার চরিত্রে দেখতে চান?
সঙ্গে সঙ্গে বাটলার জবাব দেন, “শাহরুখ খান। আমি আকে সেটা বলেওছি।” এ কথা শুনে বোল্টও বলেন, “হ্যাঁ, আমরা সবাই শাহরুখকে ভালবাসি।”
.png)
ম্যাচ শেষে মাঠে নেমে বাটলারের সঙ্গে দেখা করেন শাহরুখ। ২০ ওভার ব্যাট করার পরে বাটলার মাঠেই বসেছিলেন। শাহরুখ তার দিকে এগিয়ে এলে তিনি উঠতে যান। তখন হাত দেখিয়ে শাহরুখ তাকে বসে থাকতে বলেন।
তারপরেও বাটলার উঠে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে হাত মেলান। রাজস্থানের ব্যাটারকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেন কেকেআরের মালিক। দু’দলের বাকি ক্রিকেটারদের সঙ্গেও দেখা করেন শাহরুখ।
কলকাতার বিরুদ্ধে ২২৪ রান তাড়া করতে নেমে ১২১ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল রাজস্থানের। ১৫ ওভারের আগে একবারও মনে হয়নি রাজস্থান জিততে পারে। কিন্তু সেখান থেকেই বাটলার ও রভম্যান পাওয়েলের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়।
পাওয়েল আউট হলেও এক দিকে ছিলেন বাটলার। বাকি কাজ একার কাঁধে তুলে নেন তিনি। শেষ বলে দলকে জেতান বাটলার। ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন তিনি।