নতুন খবর হলো-মঙ্গলবার আদালত তার জামিন নামঞ্জুর করলে জ্ঞান হারিয়ে পড়ে যান স্ল্যাটার।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, স্ল্যাটারের বিরুদ্ধে ঘরোয়া সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি ও হয়রানি, রাতে অন্যের ঘরে বেআইনিভাবে অনুপ্রবেশ ও শারীরিকভাবে আক্রমণে অভিযোগ এনেছে দেশটির পুলিশ। এসব অভিযোগেই ৫৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে রিমান্ডে নেয় পুলিশ।
.png)
চলতি সপ্তাহের শুরু থেকেই কুইন্সল্যান্ডের ম্যারুচিডোরে পুলিশের হাতে আটক আছেন স্ল্যাটার। আজ জামিন শুনানির সময় কয়েদিদের সবুজ পোশাক পরা ছিলেন তিনি। আদালত জামিন না মঞ্জুর করার পর প্রথমে দুহাতে মুখ ঢাকেন স্ল্যাটার।
এরপর স্ল্যাটারকে যখন সেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই পরে যান ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যে নাম লেখানো সাকে এই ক্রিকেটার। ১৪টি টেস্ট সেঞ্চুরির মালিক।
স্ল্যাটারের আইনজীবী মাইকেল রবিনসন বলেন, তার মক্কেল ছাড়া পেলে সিডনির মানসিক পুনর্বাসন কেন্দ্রে থাকার পরিকল্পনা করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগও অস্বীকার করেন স্ল্যাটার। তবে পুলিশ এই আবেদনের বিরোধিতা করে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্টে ৪২.৮৩ গড়ে ৫৩১২ রান করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরি করেছেন এই ব্যাটার।