২০২৩ সালে পরিবেশবিষয়ক ছাড়পত্র ছাড়াই রিও ডি জেনিরোর উপকণ্ঠে নিজের অট্টালিকায় একটি হ্রদ নির্মাণ করছিলেন নেইমার। এর জন্য মাঙ্গারাতিবা শহর কাউন্সিল চারটি শাস্তি মিলিয়ে মোট ৩.৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি টাকা) আর্থিক জরিমানা করার হয়েছিল তাকে।
তবে সুখবর হলো-রাজ্যের পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ আইএনইএর বরাতে বিচারক আদ্রিয়ানা রামোস দে মেলো জানিয়ে দিয়েছেন, ‘এই প্রজেক্টের জন্য পরিবেশবিষয়ক বিশেষ কোনো অনুমতির দরকার নেই।’
.png)
ব্রাজিলের রিও ডি জেনিরোর বাইরে মাঙ্গারাতিবায় খেলোয়াড়দের বাসভবনে এই কৃত্রিম হ্রদ করছেন নেইমার। এর জন্য পরিবেশ লঙ্ঘনের অভিযোগ এনে শাস্তি হিসেবে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করে শহরটির কাউন্সিল।
উল্লেখ্য, নেইমার মাঙ্গারাতিবায় বাসভবনটি কেনেন ২০১৬ সালে। ব্রাজিলের বেশ কয়েকটি মিডিয়ার বরাতে এএফপি জানিয়েছে, এখানে হেলিপোর্ট, স্পা ও জিমনেশিয়াম রয়েছে।