ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় নিষিদ্ধ হলেন এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ৬ এপ্রিল ২০২৪
পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় নিষিদ্ধ হলেন এই ক্রিকেটার
উসমান খান। ছবি- ক্রিকইনফো

উসমান খানের জন্ম পাকিস্তানে। তবে নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ না পেয়ে তিনি পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে নাগরিকত্বও পান। জাতীয় দলে অভিষেক না হলেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন ডানহাতি এই ব্যাটার।

সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৭ ম্যাচে ১০৭.৫ গড় আর ১৬৪.১২ স্ট্রাইকরেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান করেন উসমান। এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। পিসিবিও তার আগ্রহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্যাম্পে ডাকে। আর তাতেই ঘটে বিপত্তি।

উসমানের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইসিবি। একই সঙ্গে আইএল টি-২০, আবুধাবি টি-১০ সহ ইসিবি অনুমোদিত কোন টুর্নামেন্টে খেলতে পারবেন না উসমান।

Advertisement

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার বিষয়ে ইসিবিকে মিথ্যা বলে ইসিবির সুযোগ সুবিধা ব্যবহার করেছে উসমান। এখন স্পষ্ট যে সে ইসিবির হয়ে খেলতে চায় না  বা শর্ত পূরণ করছে না।’

উল্লেখ্য, পাকিস্তানের করাচিতে জন্ম ডানহাতি ব্যাটার উসমানের। তবে সংযুক্ত আরব আমিরাতে চুক্তিতে আসার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেন বিদেশি হিসেবে। এখন পাকিস্তান জাতীয় দলে জায়গা না হলে বিপদ আরো বাড়বে উসমানের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!