আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানো ছাড়াই নেতৃত্ব হারানোর কারণে শাহিন আফ্রিদির মনে ছিল চাপা ক্ষোভ। এরপর তার নামে ভুয়া বিবৃতিও প্রকাশ করেছে পিসিবি। ফলে বোর্ডের উপর শাহিনের ক্ষোভ দ্বিগুণ হয়েছে।
গেল ক’দিনে এসব নিয়ে কোনো মন্তব্য না করলেও এবার যেন আর থামতে পারলেন না শাহিন। নিজের ইনস্টাগ্রামে রীতিমতো হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের বাঁহাতি এ পেসার।
.png)
শুক্রবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন শাহিন আফ্রিদি। স্টোরিতে তিনি লেখেন, ‘আমাকে কখনই এমন অবস্থায় ফেলবেন না, যেখানে আমাকে দেখাতে হবে যে- আমি কতটা নিষ্ঠুর এবং নির্মম হতে পারি।’
শাহিন আরো লেখেন, ‘আমার ধৈর্য পরীক্ষা করবেন না। কারণ আমি আপনার দেখা সবচেয়ে দয়ালু এবং মধুরতম ব্যক্তি হতে পারি। কিন্তু একবার আমি আমার সীমায় ছাড়িয়ে গেলে, আপনি আমাকে এমন কিছু করতে দেখতে পাবেন, যা কেউ ভাবতে পারেনি। সেটিই আমি করে দেখাতে পারি।’