ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বোর্ডের ‘বানোয়াট’ বিবৃতিতে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ১ এপ্রিল ২০২৪
বোর্ডের ‘বানোয়াট’ বিবৃতিতে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন পাকিস্তানের বাবর আজম। তিনি সরে গেলে টি-২০ ফরম্যাটের নেতৃত্ব পান শাহিন আফ্রিদি। তবে এক সিরিজ পরই ফের বাবরকে অধিনায়ক করায় চরম হতাশ শাহিন। তার হতাশা পরিণত হয়েছে ক্ষোভে যখন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার নামে একটি বিবৃতি প্রকাশ করেছে।

রোববার নাটকীয়তার ভরা পাকিস্তানের ক্রিকেটে হয় পালাবদল। পাঁচ মাসের মাথায় সাদা বলের (ওয়ানডে ও টি-২০) নেতৃত্বে ফেরানো হয় বাবরকে। তবে টেস্টের অধিনায়ক থাকছেন শান মাসুদই। 

এক সিরিজ পরই অধিনায়কত্ব হারানোয় স্বাভাবিকভাবেই হতাশ শাহিন। এরই মাঝে আলোচনায় এসেছে বাবরকে স্বাগত জানিয়ে শাহিনের একটি বিবৃতি। পিসিবির প্রকাশিত বিবৃতিতে খোলা মনে সব মেনে নেয়ার কথা আছে শাহিনের ভাষ্যে। 

মজার কথা হলো, এই বিবৃতির বিষয়ে শাহিন নিজেই নাকি কিছুই জানেন না।

পিসিবির সেই বিবৃতিতে শাহিনের ভাষ্যে লেখা হয়, ‘নেতৃত্ব পাওয়া ও এবং এই স্মৃতি আমি লালন করি। দলের একজন খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব অধিনায়ক বাবর আজমের পাশে থাকা। তার অধিনায়কত্বে আগেও খেলেছি, তার প্রতি সম্মানই আছে শুধু। মাঠে তাকে সহায়তা করব। আমরা সবাই এক, আমাদের লক্ষ্য এক। পাকিস্তান বিশ্বের সেরা দল হয়ে উঠায় সহায়তা করব।’

এমন বিবৃতিতে সমর্থকদের প্রশংসা পাচ্ছিলেন শাহিন। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, সমালোচনা থামাতে শাহিনের সঙ্গে আলাপ না করেই বিবৃতি বানিয়ে ছেড়ে দিয়েছে পিসিবি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এতে ক্ষুব্ধ হয়েছেন শাহিন। তিনি পালটা বিবৃতি দেওয়ারও চিন্তা করছিলেন। তাকে শান্ত করতে জরুরি সভা আহ্বান করেছে পিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!