ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২ ও ১৪ মে।
টি-২০ ফরম্যাটে মাত্র এর আগে একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-আয়ারল্যান্ড। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ঐ ম্যাচে পাকিস্তান ৩৯ রানে আইরিশদের হারিয়েছিলো।
.png)
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে সংক্ষিপ্ত ভার্সনে ১২টি ম্যাচ খেলবে পাকিস্তান।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরে যাবে পাকিস্তান। আয়ারল্যান্ড সফর শেষে ২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে পাকরা।