ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অধিনায়কত্ব হারাচ্ছেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ২৫ মার্চ ২০২৪
অধিনায়কত্ব হারাচ্ছেন আফ্রিদি!
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের পর ব্যাপক রদবদলের মধ্যে দিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দলটির তিন সংস্করণের অধিনায়কত্বে। বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হওয়ায় সরে দাঁড়ান বাবর আজম। যদিও তাকে সরে যেতে বাধ্য করা হয়েছিল বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম।

বিশ্বকাপের পরপরেই পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব পান শান মাসুদ। আর টি-২০ নেতৃত্ব তুলে দেওয়া হয় পেসার শাহিন শাহ আফ্রিদির হাতে। তবে ওয়ানডেতে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি।

এদিকে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে গড়াবে টি-২০ বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল আফিদ্রিরই। তবে পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভির সর্বশেষ বক্তব্যের পর অবশ্য সেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না! বলা যায়, শঙ্কায়ই আছে শাহিন শাহর টি-২০ অধিনায়কত্ব।

Advertisement

মহসিন নাকভি দায়িত্ব নেয়ার পর পরিবর্তন এসেছে নির্বাচক কমিটিতে। নতুন নির্বাচক কমিটির নিয়োগের পর বিশ্বকাপে কে অধিনায়ক হবেন, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এমনকি আমিও জানি না (বিশ্বকাপে) কে অধিনায়ক হবে। শাহিন তার দায়িত্বে বহাল থাকবে নাকি নতুন কেউ আসবে, তা ফিটনেস ক্যাম্পের পর নির্ধারিত হবে।’

পিসিবি প্রধান আরো বলেন, ‘এখানে (গণমাধ্যমে) অনেক কৌশলগত বিষয় আছে যার বিস্তারিত আমি আলোচনা করতে চাচ্ছি না। আমরা দীর্ঘ মেয়াদী সমাধান চাই। হোক তা শাহিন বা অন্য কেউ। তারপর আমরা তার ওপর আস্থা রাখব। কেবল এক ম্যাচ হারলেই অধিনায়ক পরিবর্তন করে ফেলব না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!