ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাবেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৪
আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাবেন আফ্রিদি!
মোহাম্মদ আমির

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের ওপর অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মোহাম্মদ আমির। ২০২০ সালে এই পেসারের অবসর ঘোষণার পর থেকে অনেকেই বলেছেন, তাকে জাতীয় দলে ফেরানো উচিত।

পাকিস্তানের সাবেক অধিনায়ক, নির্বাচকরাও আমিরকে দলে ফেরানোর চেষ্টা করেছেন। তবে নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন তিনি। এবার আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে কথা বলবেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

সম্প্রতি আইএল টি-২০ লিগে ডেজার্ট ভাইপার্সের জার্সিতে খেলেছেন আমির-আফ্রিদি। বল হাতে দুইজনই ছিলেন সেরা ছন্দে। সায়া কর্পোরেশনের সঙ্গে আলাপকালে পাকিস্তানের টি-২০ অধিনায়ক কথা বলেছেন আমিরের দলে ফেরা নিয়ে।

Advertisement

তিনি বলেন, ‘আমি আমিরের সঙ্গে কথা বলবো। সে পাকিস্তানের হয়ে পুনরায় খেলতে চায় কি না জানবো। প্রায় পাঁচ বছর পর আমরা একসঙ্গে খেলেছি। তার সঙ্গে বোলিং করতে পারা দারুণ অভিজ্ঞতা। আমাদের জুটিটা দুর্দান্ত ছিলো।’

২০২০ সালের ডিসেম্বরে অবসর নেয়ার সময় আমির জানিয়েছিলেন, পাকিস্তানের তখনকার বোর্ড ও কোচিং স্টাফের ‘মানসিক অত্যাচারে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!