ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সতীর্থ ও দলের সবাইকে ইফতার করালেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩১, ১৩ মার্চ ২০২৪
সতীর্থ ও দলের সবাইকে ইফতার করালেন মুশফিক
মুশফিকুর রহিম

বাংলাদেশে মঙ্গলবার (১২ মার্চ) শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এদিন প্রথম রোজা রাখেন দেশের মানুষ। রমজানের মধ্যেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যার প্রথমটি মাঠে গড়িয়েছে আজ (১৩ মার্চ)।

প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে গতকাল অর্থাৎ প্রথম রোজার দিন সতীর্থ, কোচিং স্টাফদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেন মুশফিকুর রহিম। জানা গেছে, প্রথম রোজায় চট্টগ্রামে থাকা দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টকে ইফতার করিয়েছেন মুশফিক। 

প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার একাধিক ক্রিকেটার রোজা রেখেই অনুশীলন করেন। সতীর্থদের পাশাপাশি দলের সঙ্গে যারা আছেন তাদেরও ইফতার করান মুশফিক। 

উল্লেখ্য, ১৩ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাকি দুই ওয়ানডে ১৫ ও ১৮ মার্চ। সিরিজের সবকটি ম্যাচের ভেন্যুই চট্টগ্রামের জহুর আহমেদ। প্রথম দুইটি ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় এবং শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!