ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজের অবসর প্রসঙ্গে যা বললেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ১০ মার্চ ২০২৪
নিজের অবসর প্রসঙ্গে যা বললেন রোহিত
ফাইল ছবি

ঘরের মাঠে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের টেস্টে ৪-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। যেখানে শুরুতে বাজে ফর্মের কারণে সমালোচিত হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে দ্রুতই সেই সমালোচনাকে পাশ কাটিয়ে সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এবার সিরিজ শেষে নিজের অবসর নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার কাপ্তান।

সাফল্যে মোড়ানো সিরিজ শেষ হতে না হতেই ভারত অধিনায়কের অবসর নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। আর কতদিন ভারতের জার্সিতে দেখা যাবে রোহিতকে?

ভারতীয় চ্যানেল জিও সিনেমাকে রোহিত বলেন,  ‘একদিন, যখন আমি জেগে উঠব এবং বুঝতে পারব যে আমি আমার ভালো ফর্মে নেই, আমি আমার সেরাটা দিতে পারব না, আমি তখন অবিলম্বে অবসর নিয়ে নেব। কিন্তু গত কয়েক বছরে, আমি আমার জীবনের সেরা ক্রিকেট খেলছি।’

Advertisement

ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির মতো রান মেশিনের অনুপস্থিতি বুঝতেই দেননি যশস্বী জসওয়াল ও শুভমান গিলরা। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট রোহিত।

৩৬ বছর বয়সী রোহিত বলেন, ‘আপনি যখন এই ধরনের একটি টেস্ট সিরিজ জেতেন, তখন মনে হয় আপনার সবকিছুই ঠিকঠাক কাজ করছে। এই সিরিজে খেলা ছেলেদের হয়তো অভিজ্ঞতার অভাব রয়েছে, তবে তারা অনেক ক্রিকেট খেলেছে এবং আমি এখানে দাঁড়িয়ে দেখেছি যে এই ছেলেরা চাপের মধ্যে বেশ ভালো পারফরমেন্স করেছে। এই জয়ের কৃতিত্ব পুরো দলকে দিতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!