সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘স্নিকো-বিতর্ক’ দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করে। এর মাঝে সিরিজের শেষ ম্যাচে ১৭৫ রানের জবাবে তখন ব্যাট করছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন শ্রীলংকার নুয়ান থুশারা।
নিজের করে দ্বিতীয় বলেই থুশারা ফেরান শান্তকে। এরপর ক্রিজে আসেন হৃদয়। পরের বলে তাকেও বোল্ড করেন এ পেসার। এরপরই মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রীলংকার ফিল্ডারদের জটলার দিকে তেড়ে যান হৃদয়। সেখানেই ফিল্ডারদের সঙ্গে বাদানুবাদে জড়াতেও দেখা যায় তাকে।
.png)
পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার তানভীর আহমেদ, সৌম্য সরকাররা। ধারণা করা হচ্ছে, প্রথম বলেই আউট হওয়ায় হৃদয়কে কিছু বলেন লংকান ক্রিকেটাররা। যে কারণে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।