ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়াসিম বললেন, ‘ক্রিকেট ছেড়ে নাটক করো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১১, ৯ মার্চ ২০২৪
ওয়াসিম বললেন, ‘ক্রিকেট ছেড়ে নাটক করো’
ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন লাহোর কালান্দার্সের আবদুল্লাহ শফিক। ইমাদ ওয়াসিমের সেই ক্যাচ নিয়ে বেশ উদযাপন করতে দেখা গিয়েছিল শফিককে। 

ইমাদের ক্যাচ নেয়ার পর গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলেছিলেন শফিক। তবে গড়পড়তা মানের ক্যাচ নিয়ে শফিকের এমন উদযাপন মোটেও ভালো লাগেনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের। যা আকরামের কাছে স্রেফ অভিনয় মনে হয়েছে। 

শফিকের কড়া সমালোচনা করে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে তার বাজে ফিল্ডিংয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম।

Advertisement

পিএসএলের অন্যতম সম্প্রচারকারী টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’–এর ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে ওয়াসিম বলেন, ‘সন্দেহ নেই ক্যাচটা দারুণ। কিন্তু ও যে অস্ট্রেলিয়ায় ৩৬টি ক্যাচ (আসলে ৪টি) ফেলল, সেগুলোর ব্যাপারে কী বলবে। এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।’

প্রসঙ্গত, গত ডিসেম্বর-জানুয়ারিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। বিব্রতকর সেই হারের অনেকটা দায় দেওয়া হয় শফিককে। সিরিজে চার-চারটি ক্যাচ ফেলেছিলেন তিনি। এর মধ্যে স্লিপ কর্ডনে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের যে দু’টি ক্যাচ ছাড়েন, সেগুলো ছিল তুলনামূলক সহজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!