এত প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৪.১ ওভারে এক উইকেটে ৩৮ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলের ইতিহাসে ১০০তম ম্যাচ খেলতে নেমেছিল তামিম। তবে তার বিশেষ ম্যাচটি স্মরণীয় হতে দেয়নি রংপুরের তারকা সাকিব আল হাসান।
.png)
বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও টম ব্যান্টন। ইনিংসের শুরু থেকে ব্যান্টন রয়েসয়ে খেললেও ঝোড়ো ব্যাটিং করেন তামিম। তাদের জুটিতে ভালোভাবেই এগোচ্ছিল বরিশাল।
ম্যাচের পঞ্চম ওভারে আক্রমণে আসেন সাকিব আল হাসান। বোলিংয়ে এসেই সফল হন তিনি। ওভারের প্রথম বলেই তামিমকে সাজঘরের ফেরান। আউট হওয়ার আগে ৩৩ করেন তামিম।
এর আগে বিপিএলে নিজের ৯৯ ইনিংসে ৩২২২ রান করেন তামিম। ৩৭.০৩ গড়ে ব্যাটিং করে দুটি সেঞ্চুরিও করেছেন তিনি। এই লিগে সর্বোচ্চ ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাঁহাতি এ ব্যাটার।
তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন কাইল মেয়ার্স। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ব্যান্টন।