মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন দাস। এতে আগে ব্যাটিং করবে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
.png)
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে খেই হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। অন্যদিকে উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত ঢাকার কাছে পরাজয়ের তেতো স্বাদ পায় বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই ঢাকায় প্রথম পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিতে মুখিয়ে দুদলই।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহীদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান ও মোহাম্মদ এনামুল হক।
ফরচুন বরিশাল
মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, দীনেশ চান্দিমাল ও প্রান্তিক নওরোজ নাবিল।