ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বিপক্ষে খেলবেন না ব্রুক, করলেন নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ২১ জানুয়ারি ২০২৪
ভারতের বিপক্ষে খেলবেন না ব্রুক, করলেন নাম প্রত্যাহার
ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী ২৫ জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। তবে সিরিজের আগমুহূর্তে ব্যক্তিগত কারণে ইংলিশদের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন হ্যারি ব্রুক।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যথা সময়ে এই ডানহাতি ব্যাটসম্যানের বদলির নাম দেবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সময়ে গোপনীয়তার অনুরোধ করেছে হ্যারি ব্রুক পরিবার। ফলে ইসিবি এবং পরিবার দয়া করে মিডিয়া এবং জনসাধারণকে তাদের গোপনীয়তার ইচ্ছাকে সম্মান করার এবং তাদের ব্যক্তিগত জায়গায় অনুপ্রবেশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে।’

Advertisement

ভারতের আসার আগে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি নিচ্ছিল ইংল্যান্ড। সেখান থেকেই দেশে ফিরে গেছেন ব্রুক। এই সিরিজে ব্রুক আর ফিরবেন না বলেও জানায় ইসিবি।

আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি। রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট, রাঁচীতে ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট এবং ৭ মার্চ থেকে ধর্মশালাতে পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হবে দলদুটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!