ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

যে কারণে হচ্ছে না বিপিএলের অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ১৮ জানুয়ারি ২০২৪
যে কারণে হচ্ছে না বিপিএলের অনুষ্ঠান
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের পর্দা উঠছে শুক্রবার। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। তবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।

জমকালো আয়োজন না হলেও ম্যাচের আগে স্বল্প পরিসরে ছোট অনুষ্ঠানের কথা জানান বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের কাছে উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে মল্লিক বলেন, এ বছর আমাদের বড় পরিসরে করার ইচ্ছা ছিল। তবে সময় স্বল্পতার কারণে আমরা তা করতে পারিনি। আর নির্বাচনের ঠিক পরে এখানে উদ্বোধনী অনুষ্ঠান করাটাও কঠিন। কারণ নিরাপত্তার পাশাপাশি অনুমতির ব্যাপার ছিল। তাই এবার আমরা ছোট পরিসরে যা যা করা সম্ভব, তার সবই করছি।

Advertisement

এদিকে গত বছর বিপিএলে ছিল না ডিআরএস। তবে এবারের আসরের শুরু থেকেই ক্রিকেটের এই আধুনিক প্রযুক্তিটি পাওয়া যাবে। 

আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আর সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!