ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেদিন থেকে বিপিএলে খেলবেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২১, ১৮ জানুয়ারি ২০২৪
যেদিন থেকে বিপিএলে খেলবেন মাশরাফী
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশ আসর শুরু হচ্ছে শুক্রবার। দেশের সবচেয়ে বড় ক্রিকেটের আসরটি তিন ভেন্যুতে দেড় মাস ধরে চলবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা।

এদিকে গতবারের মতো এবারও সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেবেন মাশরাফী বিন মোর্ত্তজা। ইনজুরি আক্রান্ত হওয়ায় যথাসময়ে অনুশীলন করতে পারেননি। অবশেষে মাঠে ফিরলেও শঙ্কা ছিল যথাসময়ে মাঠে নামা নিয়ে। 

অনেকদিন খেলার বাইরে থাকায় ফিটনেস নিয়েও রয়েছে শঙ্কা। সেই সঙ্গে শারীরিক সমস্যা তো আছেই। তবে বৃহস্পতিবার দলটির সহ অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে মাশরাফীকে।

Advertisement

শুক্রবার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের মুখোমুখি হবে সিলেট। তাই ম্যাচের আগের দিন মিরপুরে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিঠুন। সেখানে অধিনায়কের খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সো ফার আমরা যতটুকু জানি উনি এভেইলেবল।’

সবার শেষে অনুশীলনে যোগ দেওয়ায় দলের সঙ্গে খাপ খাওয়া নিয়ে মাশরাফীর সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মিঠুন বলেন, ‘দেখেন মাশরাফী ভাই শুধু এখন থেকে এরকম না, সবসময়ই এরকম। উনি দলের সঙ্গে এসে দ্রুতই মিশে যায়। কালকে যখন বিকেলে উনি মাঠে এসেছেন, প্র্যাকটিস করেননি কিন্তু পরে দশ পনের মিনিট দলের সঙ্গে ছিলেন উনি কিন্তু দলের সঙ্গে ওভাবেই বন্ডিংসটা তৈরী করে নিয়েছেন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!