ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অধিনায়কের নাম জানাল ফরচুন বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ১৫ জানুয়ারি ২০২৪
অধিনায়কের নাম জানাল ফরচুন বরিশাল
ফাইল ছবি

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালে মাহমদুউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার খেলবেন। তাই তাদের মাঝে অধিনায়ক কে হবেন এটা নিয়ে অনেকেরই আলাদা মত ছিল। তবে শেষ পর্যন্ত নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

আজ সোমবার দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হ্যাঁ, অফিশিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।

তামিমের বর্তমান ফিটনেস অবস্থা জানাতে গিয়ে বাবুল বলেন, আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। অন্যরকম কিছু মনে হয়নি আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।

Advertisement

তিনি আরো বলেন, আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলমেন্ট ছিল।

পিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুল বলেন, আমাদের অনেক রকম সিনারিও ছিল আজকে। যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি। কোচ হিসেবে আমি সন্তুষ্ট। ব্যাটসম্যান বোলাররা আজকে যেরকম অনুশীলন করেছে তাতে আমি খুশি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!