রোববারও বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ভিনি। তবে সব কিছু ছাপিয়ে গেছে প্রথমার্ধেই তার করা হ্যাটট্রিকে। তার অতিমানবীয় নৈপুণ্যে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে ১৩তম বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল।
ম্যাচ শেষে ভিনিসিয়ুস অবশ্য অভিযোগ করেছেন, বার্সার খেলোয়াড়রা তার সঙ্গে ঝামেলা করতে চেয়েছিল, “এটা আমাকে কষ্ট দিচ্ছে। সবাই আমার সঙ্গে লড়াই করতে চায়, কারণ তারা জানে, সংবাদমাধ্যমে আলোচনা হবেই যে, ‘ভিনি এটা করেছে, ওটা করেছে।’ আমি সবসময় শান্ত থাকার চেষ্টা করি এবং ম্যাচ থেকে মনোযোগ হারাইনা।”
.png)
ভিনিসিয়ুস আরো বলেন, ‘আমি সেরাটা খেলতে চাই কিন্তু কখনো পারি আবার কখনো পারি না। আমি সাধু নই। মাঝে মাঝে আমি খুব বেশি কথা বলি, মাঠে ড্রিবল করি যা আমার করা উচিত না। কিন্তু নিজেকে উন্নতির চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। যে কিশোররা আমাকে অনুসরণ করছে তাদের কাছে উদাহরণ হয়ে থাকতে আরও ভালো করতে চাই।’