ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খরচ মেটাতে ঘাস বিক্রি করছে বার্সেলোনা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬, ১০ জানুয়ারি ২০২৪
খরচ মেটাতে ঘাস বিক্রি করছে বার্সেলোনা!
ছবি- সংগৃহীত

মাঠের খেলায় অম্ল-মধুর সময় কাটাচ্ছে বার্সেলোনা। ম্যাচ না হারলেও ড্র’য়ের ফলে স্বস্তি খুঁজছে তারা। এরই মধ্যে ঘরের মাঠ ক্যাম্প ন্যুর সংস্কার কাজ করছে কাতালান ক্লাবটি।

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে নতুনরূপে ফিরে আসবে ক্যাম্প ন্যু। আসন সংখ্যা বাড়ানোর সঙ্গে সাজসজ্জায়ও আসবে নতুনত্ব। সেজন্য মোটা অঙ্কের অর্থ ঢালতে হচ্ছে বার্সার। 

ক্যাম্প ন্যুর সংস্কার কাজে প্রায় ১.৪৫ বিলিয়ন ইউরো খরচ হবে বার্সার। বাংলাদেশি টাকার হিসেবে যা ১৭ হাজার ৩শ’ কোটি টাকার মতো। সেই অর্থ জোগাড় যাতে সামান্য হলেও সহজ হয় সেজন্য ক্যাম্প ন্যুর ঘাস বিক্রি করছে বার্সা। 

Advertisement

ঘাসের পাশাপাশি ১৫ হাজার ইউরোর বিনিময়ে ডায়মন্ডও বিক্রি করছে বার্সা। ভক্তরা এখন ক্যাম্প ন্যুর নিজস্ব স্টোরে এসে ঐ ঘাস ও ডায়মন্ড কিনতে পারবেন। 

জানা গেছে, ঘাস কিনতে গেলে নূন্যতম ৪৯.৯৯ ইউরো খরচ করতে হবে। এছাড়া ৭৯.৯৯ ইউরোর একটি অফারও আছে। কাঠের ফ্রেমে ঘাস নিতে চাইলে খরচ করতে হবে ৪১৯.৯৯ ইউরো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!