ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিরেই হাসারাঙ্গার ৭ উইকেট, সিরিজ জিতল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৫, ১২ জানুয়ারি ২০২৪
ফিরেই হাসারাঙ্গার ৭ উইকেট, সিরিজ জিতল শ্রীলংকা
ছবি: সংগৃহীত

চোটের কারণে ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলতে পারেননি এশিয়া কাপ ও বিশ্বকাপে। এরই মধ্যে কেটে গেছে ছয় মাস। এবার চোট কাটিয়ে মাঠে ফিরে একাই ৭ উইকেট নিয়ে ধসিয়ে দেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। তাতে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে লংকানরা। 

এর আগে, বৃষ্টিতে প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচ শ্রীলংকা জেতে ২ উইকেটের ব্যবধানে। এতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল শ্রীলংকা। 

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে  যায়। তবে আজ বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও খেলা মাঠে গড়ায়। ২৭ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

Advertisement

বলতে গেলে হাসারাঙ্গার স্পিন বিষেই কাবু হয় জিম্বাবুয়ে। ২২.৫ ওভারে ব্যাটাররা গুটিয়ে যায় স্রেফ ৯৬ রানে। ৪৮ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। চারজনকেই ফেরান হাসারাঙ্গা। এরপর আরো তিন উইকেট তুলে নেন এই স্পিনার।

জিম্বাবুয়ের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট ও ৬৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লংকানরা। যদিও ৩ রান তুলতেই আভিষ্কা ফার্নান্দোর উইকেট হারায় লংকানরা। কিন্তু অধিনায়ক কুশল মেন্ডিস অপরাজি ৬৬ রান করে জয় নিশ্চিত করেন স্বাগতিকদের।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শ্রীলংকা
লিংক সফলভাবে কপি হয়েছে!