আগেই ওয়ানডে ও টি-২০ অধিনায়ক হিসেবে যথাক্রমে- কুশল মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভার নাম ঘোষণা করেছিলো শ্রীলংকা। এই প্রথম তিন ফরম্যাটে আলাদা-আলাদা অধিনায়ক নির্বাচিত করলো এসএলসি।
সাংবাদিকদের শ্রীলংকার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা এ বিষয়ে বলেন, ‘তিন ফরম্যাটে একজন অধিনায়ক থাকলে আমি খুশি করতাম। কিন্তু এই মুর্হূতে আমরা এটি করতে পারছি না।’
.png)
থারাঙ্গা জানিয়েছেন, ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মেন্ডিসের উপর দায়িত্ব রাখার পরিকল্পনা আছে শ্রীলংকার।
ইনজুরির কারণে দাসুন শানাকা সরে যাওয়ায় শেষ মুর্হূতে অধিনায়কত্ব পান মেন্ডিস। থারাঙ্গা জানান, গেল দুই বছরের পারফরমেন্সের ভিত্তিতে শানাকাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন হাসারাঙ্গা। আগামী শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে শ্রীলংকা।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে লংকানরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজের সাথে একটি টেস্ট খেলবে তারা।