মানের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেনেগালে ডাকার শহরের কেউর মাসারে। এই ফরোয়ার্ড বরাবরই নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আড়াল রাখতে চান। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করেন তিনি।
গোপনে বিয়ের কাজ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য মানের স্ত্রীর কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। সেনেগালিজ সংবাদমাধ্যম বলছে, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। মানের জন্মস্থান কাসামানসার বাসিন্দা তিনি। মাডিনগে ভাষায় কথা বলেন তার স্ত্রী।
.png)

জানা যায়, কিশোর থাকা অবস্থায় তাদের প্রেম শুরু। স্কুলে থাকাকালীন সময় আয়শার যত্ন নেয়ার পাশাপাশি পড়াশোনার খরচ বহন করতেন মানে। আয়শা সেনেগালের ভালো একটি পরিবারের মেয়ে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তিনি একজন স্থপতির বোন।

প্রেম করলেও মানে নিজের ব্যক্তিগত তথ্য সবসময় মিডিয়া থেকে গোপন রাখতেন। আর এ কারণেই তার বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতো আগ্রহ দেখা যাচ্ছে ভক্তদের।

এদিকে বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছেন মানে। দেশটির প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিয়ে সতীর্থ হিসেবে সঙ্গে পেয়েছেন পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দুজনের দুর্দান্ত বোঝা পড়ায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আল নাসর। এর মধ্যেই এবার জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু করেছেন সেনেগালের এই তারকা ফুটবলার।