ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন সাদিও মানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ৮ জানুয়ারি ২০২৪
শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন সাদিও মানে
ছবি: সংগৃহীত

সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে কিছুদিন আগে নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম স্থাপন করে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার ফের খবরের শিরোনাম হয়েছেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই ফরোয়ার্ড। 

মানের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেনেগালে ডাকার শহরের কেউর মাসারে। এই ফরোয়ার্ড বরাবরই নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আড়াল রাখতে চান। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করেন তিনি।

গোপনে বিয়ের কাজ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য মানের স্ত্রীর কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। সেনেগালিজ সংবাদমাধ্যম বলছে, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। মানের জন্মস্থান কাসামানসার বাসিন্দা তিনি। মাডিনগে ভাষায় কথা বলেন তার স্ত্রী।

Advertisement

জানা যায়, কিশোর থাকা অবস্থায় তাদের প্রেম শুরু। স্কুলে থাকাকালীন সময় আয়শার যত্ন নেয়ার পাশাপাশি পড়াশোনার খরচ বহন করতেন মানে। আয়শা সেনেগালের ভালো একটি পরিবারের মেয়ে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তিনি একজন স্থপতির বোন।

প্রেম করলেও মানে নিজের ব্যক্তিগত তথ্য সবসময় মিডিয়া থেকে গোপন রাখতেন। আর এ কারণেই তার বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতো আগ্রহ দেখা যাচ্ছে ভক্তদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!